বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২১ রাত ১২:১৯
৬১১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘‘ আমাদের প্রজন্ম,প্রযুক্তির প্রজন্ম’’ এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বর্নাঢ্য আয়োজনের মধ্যে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় ভোলা জেলা পরিষদ মিলননায়তনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সহ নানা আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিলো আলোচনা সভা,কন্যা শিশুর নৃত্য,বির্তক প্রতিযোগিতা,জারি গান,নাটক, কুইজ প্রতিযোগিতা ও সচেতনতা মূলক ভিডিও প্রদর্শন, প্রকল্প এলকার কিশোর-কিশোরীর পিতা-মাতাকে সম্মননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন আল ফারুক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক মো: আবু সালেহ, সমাজ সেবা অফিসার সেলিনা আক্তার, সুশীলন এর টিম ম্যানেজার মো: রকিবুল বাহার। এসময় আরো উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর জেন্ডার স্পেশালিষ্ট নাসরীন নাহার,কমিউনিকেশন স্পেশালিষ্ট সেতেরিয়া জান্নাত, সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিষ্ট মো: সহিদুল ইসলাম,সুশীলন এর মনিটরিং এন্ড ইভালুয়েশন কো-অর্ডিনেটর আসমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠারে সভাপত্বিত করেন কিশোরী লিডার মুন্নী বেগম। অনুষ্ঠানের সমাপনীতে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজিত হাওলাদার।
অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পের প্রকল্প এলাকার কিশোর-কিশোরী,কাজী,ঈমাম,শিক্ষক,ধর্মীয় নেতা অংশ গ্রহন করেন। এই দিবস উদযাপনের মাধ্যমে কন্যা শিশুদের না বলা কথা,তাদের না দেখার জীবনের গল্প,তাদের অবস্থান এবং শক্তিকে সকলের সামনে তুলে ধরতে পারবে । এর মাধ্যমে কন্যাশিশুরা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে আশা করেন। অনুষ্ঠানে শেষে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের ৬ জন চ্যাম্পিয়ান মাতাও পিতাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত