অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দেশে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল ভোগ করছে : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২১ রাত ১২:১৭

remove_red_eye

৬২৬

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন ও তজুমদ্দিনের ৩৬ টি পূজা মন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৩ লক্ষ টাকা ও জিআর চালের ডিও প্রদান করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে বাংলাদেশ এখন সা¤প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের সব ধর্মের মানুষ বর্তমান সরকারে আমলে সমভাবে উন্নয়নের সুফল ভোগ করছে।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।