অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই : এমপি শাওন


জসিম জনি

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২১ রাত ০১:৪৫

remove_red_eye

৮৭২

 

 

লালমোহন  প্রতিনিধি :  শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার জন্য আহবান জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এখন থেকে প্রত্যেক সিজনে একটি করে টুর্নামেন্টের আয়োজন করতে খেলোয়াড়দের আহবান জানান এমপি শাওন। খেলাধুলায় সবধরণের পৃষ্ঠপোষকতা দেওয়া হবে বলেও তিনি জানান।  

সোমবার বিকেলে মুজিব শতবর্ষের উপলক্ষে লালমোহন গজারিয়া খেলোয়াড় কল্যাণ সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এমপি শাওন। এসময় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কালাম আজাদ, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান। সভাপতিত্ব করেন গজারিয়া খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি সুমন বেপারী। ফাইনাল খেলায় ওসমানগঞ্জ ফুটবল একাদশকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে গজারিয়া ফুটবল একাদশ।