অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনীতে ভোলায় আলোচনা ও পুরস্কার বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২১ রাত ১০:১৯

remove_red_eye

৯১০

 বাংলার কণ্ঠ প্রতিবেদক :  শিশুর জন্য বিনিয়োগ করি সমৃদ্ধ বিশ্ব গড়ি এই শ্লোগান নিয়ে  ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হাওলাদার, সহকারি পুলিশ সুপার মো: আব্বাস উদ্দিন, জেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস,  ভোলা  প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন। আরো বক্তব্য রাখেন, সময় টিভি ও সমকাল জেলা প্রতিনিধি নাসির লিটন ,লালমোহন হামিম রেসিডিন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সবিকুন্নাহার ফারিয়া এবং ভোলা’স স্পেশাল স্কুল এর বাকপ্রতিবন্ধী মো: রায়হান। এ সময় জেলা  প্রশাসক তার বক্তব্যে শিশুদের অভিভাবকদের শিশুদের সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাখুলায় জড়িত কারার আহ্বান জানান। আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা সবাই শিশুদের শারীরিক বিকাশকেই গুরুত্ব দেই,কিন্তু মনের বিকাশকে গুরুত্ব দেই না। এখনকার শিশুরা খেলাধুলা বলতে বোঝে মোবাইলে গেমস বা ড্রয়িংরুমে ক্রিকেট বা ব্যাডমিন্টন খেলা। যে খেলায় তারা তৃপ্তি পায় না।তাই মুখ ফিরিয়ে নেয়। অনেকে বাবা মা সন্তানের ভাবনা বোঝে না। তাদের মনের কথা বুঝেই তাদের বকাঝকা করে। তাদের প্রশ্নগুলোরও গুরুত্ব দেয় না তাই শিশুরা একটা সময় একা একা থাকতে পছন্দ করে। বা যে তার কথা শুনবে তার সাথে মেশা শুরু করে। এতে করে অনেক সময় তারা বিপদগামী হয়। আমাদের শিশুদের সময় দিতে হবে। তাদের সাথে বন্ধুর মতো আচরন করতে হবে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে আলোচনা সভা শেষে আবৃত্তি, গান, নৃত্য, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...