অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নিষোজ্ঞা অমান্য করায় ২২ জেলে আটক

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২১ রাত ১০:০৭

remove_red_eye

৫৭২

হাসনাইন আহমেদ মুন্না : জেলার উপজেলা সদর ও চরফ্যাসন উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২২ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত মেঘনা ও তেতুঁলীয়া নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এর মধ্যে চরফ্যাসনে ২০ জেলে ও সদরে ২ জেলে রয়েছেন। এসময় মোট ১২ হাজার মিটার জাল, ৩০ কেজি ইলিশ ও দুইটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে সদরে আটক ২ জেলেকে সহকারী কমিশনার (ভূমি) আলী সুজার ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। এছাড়া চরফ্যাসনে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা এস, এম, আজাহারুল ইসলাম জানান, গত রাত থেকে শুক্রবার বেলা ১২ টা পর্যন্ত চরফ্যাসনের তেতুঁলীয়া নদীতে অভিযান চালিয়ে ৯ জেলে ও মেঘনা থেকে ১১ জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন। এসময় ১০ হাজার মিটার জাল, ৩০ কেজি ইলিশ ও দুইটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট ও মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, সদরের তেতুঁলীয়া নদী থেকে আটক দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাল জব্দ করা হয়েছে ২ হাজার মিটার। এছাড়া মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে প্রায় এক লাখ মিটার জাল উদ্ধার করা হয়েছে। যা ইতোমধ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেয়া হচ্ছেনা বলে জানান তিনি।

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...