বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে আগস্ট ২০১৯ রাত ১০:২০
৮৯৭
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জেলে কার্ড থাকার পরেও বছরের পর বছর ধরে চাল পাচ্ছে না অর্ধ শতাধিক জেলে। এমনকি এ কার্ড পেতেও সংশ্লিষ্ট ইউপি সদস্যকে ১ থেকে দেড় হাজার টাকা করে দিতে হয়েছে জেলেদের। জানা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রায় অর্ধ শতাধিক জেলের কার্ড থাকা সত্তে¡ও তারা সরকারের বরাদ্দকৃত চাল পাচ্ছে না বছরের পর বছর ধরে।
ভূক্তভোগী জেলে ইউনুছ, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, রাজ্জাক, নাগর, শান্ত, ইব্রাহীম, ইসমাইল ও শাহে আলমসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, ২০১৭ সালে আমরা জেলে কার্ড পাই। এরপর থেকে এখন পর্যন্ত আমাদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত কোনা চাল পাইনি। অথচ আমাদের সাথের অন্য জেলেরা চাল পাচ্ছে। চাল বিতরণের সময় আমরা সেখানে গেলে বলা হয় তালিকায় আমাদের নাম নেই। তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যানকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি চেয়ারম্যান। এমনকি এ কার্ড পেতে আমাদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বশিরকে ১ হাজার থেকে দেড় হাজার টাকা করে দিতে হয়েছে। তবুও আমাদের ভাগ্যে জুটেনি সরকারি এসব চাল।
এব্যাপারে ইউপি সদস্য বশিরের সাথে যোগাযোগের জন্য তার মুঠোফোনে বারবার ফোন দিয়েও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, জেলেদের কার্ড থাকতে পারে। তবে তালিকায় নাম না থাকলে তারা চাল পাবে না। ইউপি সদস্য বশিরের কার্ড বিতরণে টাকা নেয়ার ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, টাকা নেয় কিনা আমি জানি না। আর যদি নিয়েও থাকে তাহলে তা হয়তো উপজেলায় আসা-যাওয়ার খরচ বাবৎ নিতে পারে।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, যাদের জেলে কার্ড হয়েছে, তাদের তালিকায়ও নাম থাকবে। নাম ছাড়া কারও কার্ড হয়নি। এবং যাদের কার্ড রয়েছে তারা অবশ্যই চাল পাবে। আর যদি তারা চাল না পায় তাহলে সেটা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের যোগসাজশে অনিয়ম করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, সামনে জেলেদের চাল বিতরণের সময় আমি ঘটনাস্থলে গিয়ে ভূক্তভোগী ওইসকল জেলেদের চাল পাওয়ার ব্যবস্থা করবো।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত