চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২১ রাত ১০:১৯
৫৯২
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : খেলাধুলাকে কেন্দ্র করে হামলার অভিযোগ পাওয়া গেছে। চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের সুলতান মিয়ারহাট ৬নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন। আহতরা হলেন, মো.ফারুক (৫০) ইয়াছমিন বেগম (৩২) ও জিহাদ (১৩)।
চরফ্যাশন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ইয়াছমিন বেগম বলেন,গত সোমবার (৪অক্টোবর) সন্ধ্যায় হাওলাদার বাড়ির দরজায় আমার ছেলে জিহাদ ও প্রতিবেশি আলম হাওলাদারের ছেলে শামিম (১৮) এর সাথে খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে আলম হাওলাদার আমার সঙ্গে বাকবিতন্ডা করে। একপর্যায়ে আমার উপর আলম হাওলাদার ও তাঁর ছেলে শামিমসহ আরও ৭ থেকে ৮জন একত্রিত হয়ে হামলা করে ধারালো দা’সেনি,লাঠিঁসোটা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত নীল ফোলা জখম করে। এসময় আমার ডাক চিৎকারে আমার ছেলে জিহাদসহ আসেপাশের লোকজন আমাকে উদ্ধারের জন্য ছুটে আসে। ঘটনার সময় প্রতিবেশি জয়নাল আবেদিন আমাকে উদ্ধার করতে গেলে আলম হাওলাদার ও তাঁর লোকজন জয়নাল আবেদিন ও আমার ছেলেকে মারধর করে আহত করে। এ হামলা সম্পর্কে আলম হাওলাদার বলেন, বাচ্চারা খেলাধুলা নিয়ে ঝগড়া করেছে। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে একটু বাকবিতন্ডা হয়। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, হামলার ঘটনায় থানায় উভয় পক্ষ এসেছে। অভিযোগ অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত