অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে প্রতিবন্ধী কিশোরীকে উত্যক্ত করার অভিযোগ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২১ রাত ০৯:৪৬

remove_red_eye

৬০৭

নিরাপত্তাহীন প্রতিবন্ধী পরিবার একাধিক মামলা দিয়ে হয়রানি

তজুমদ্দিন প্রতিনিধি :  ভোলার তজুমদ্দিনে প্রতিবন্ধী কিশোরী মেয়েকে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। বিচার চেয়ে থানায় অভিযোগ দেয়ায় পুনরায় মারপিট ও বসতঘরে হামলা চালায় প্রতিপক্ষরা। আদালতে একে একে ৩টি অভিযোগ দিয়ে হয়রানি করছে  প্রতিবন্ধী পরিবারকে।
থানায় অভিযোগ ও সরেজমিন এলাকায় গিয়ে জানাগেছে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দাইয়ার পাড় গ্রামের হানিফ চৌকিদার বাড়ির দিনমুজুর নুরনবী ওরফে  নবুর প্রতিবন্ধী যুবতী মেয়ে শারমিন(১৬)কে উত্যক্ত করতো একই বাড়ির মৃত ইউনুছের বিবাহিত ছেলে আলাউদ্দিন।

প্রতিবন্ধী শারমিনের মা নুরনাহার জানান, পুকুরে গোগল বা থালাবাটি ধোয়ার সময় আলাউদ্দিন আমার মেয়েকে টাকার লোভ দেখিয়ে খারাপ কাজ করতে চায়। আসা যাওয়ার সময় একা পেয়ে জড়িয়ে ধরে গায়ে হাত দেয়। তার অভিভাবকদের জানালে আমাদের ঘরে এসে মারপিট করে। এঘটনায়  আমরা গত ০১/১২/২০২০ তারিখে থানায় লিখিত অভিযোগ দেই। এতে ডাকাতি মামলার আসামী আলাউদ্দিন, তার মা সুফিয়া, স্ত্রী নিলুফা আমাদের বসতঘরে হামলা করে। এঘটনার বিচার পাইনি।
প্রতিবন্ধী শারমিনের দাদা রতন মিয়া জানান, আলাউদ্দিনরা থানায় মিথ্যা মামলা দিতে না পেরে আদালতে একে একে ৩টি অভিযোগ দিয়ে হয়রানি করছে। তাদের একটি অভিযোগ থানা তদন্ত করছে, আরেকটি ০৭/১০/২০২১ তারিখে কোর্টে ৬জনকে হাজির হতে নোটিশ এসেছে। অপর একটি উপজেলা সমাজসেবা অফিসার তদন্ত করছে। আমরা এই মিথ্যা হয়রানির বিচার চাই।
এ বিষয়ে জানতে আলাউদ্দিনের বাসায় গেলে তার মা সুফিয়া বেগম জানান, আগে তারা মামলা দিয়েছে, এখন আমরাও দিয়েছি।

থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, শুনেছি পুরানো বিষয় নিয়ে প্রতিপক্ষ  আদালতে অভিযোগ দিয়েছে। প্রতিবন্ধী পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...