অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে রাজা ইলিশ বিক্রি হলো সাড়ে ৫ হাজার টাকায়

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২১ রাত ০৯:৫৪

remove_red_eye

৬১৯

এম নয়ন,  তজুমদ্দিন : ভোলার তজুমউদ্দিন উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পরেছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক রাজা ইলিশ । মাছটি ঘাটে তুলতেই এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও বিক্রতারা।
জানা যায়, গতকাল দুপুরে ভোলার তজুমউদ্দিন মেঘনা নদীর তীরবর্তী শশীগঞ্জ সুইসগেট এলাকার জেলে আলমগীর মাঝির জালে ছোট ও মাঝারি আকারের ৫ টি ইলিশের সাথে ধরা পরে এই বড় রাজা ইলিশ মাছটিও। গতকাল শুক্রবার (০২) বিকালে তজুমউদ্দিন উপজেলার শশিগঞ্জ গ্রামের এর সুইসগেট এলাকার মাছঘাটে ফকরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যান এর আড়ৎদে মাছটি ডাকে (নিলামে) তুললে বিক্রি করলে মাছ ব্যবসায়ী কুট্টি বেপারি সর্বোচ্চ দামে মাছটি ৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এছাড়াও বাকি ৫ টি মাছ ৩ হাজার টাকা ক্রয়করেন তিনি।
মাছ ব্যবসায়ী কুট্টি বেপারী বলেন, অভিযান শুরুর আগে এখন নদীতে মোটামুটি মাছ পরতেছে। মৌসুমের শুরুর দিকে নদীতে বড় মাছের দেখা মেলেনি। এখন সপ্তাখানেক হলো নদীতে বড় ইলিশের দেখা মিলেছে। এই কয়েক দিনের মধ্যে এটাই ঘাটের সবচেয়ে বড় ইলিশ। এ সময় তিনি বলেন, এই মাছটি অধিক লাভে ঢাকায় বিক্রির জন্য অন্য মাছের সাথে মোকামে পাঠানো হয়েছে।
শশিগঞ্জ গ্রামের এর সুইসগেট এলাকার মাছঘাটে মাছ কিনতে আশা তজুমউদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদি বলেন, ইলিশের এই মৌসুমে ঘাটে বড় ইলিশ ততোটা দেখা মিলেনি। এখন ঘাটে প্রাই বড় ইলিশের দেখা মিলেছে। এই ঘাটে এ বছর এটাই বড় রাজা ইলিশ। তা মেঘনায় আলমগীর মাঝির জালে ধরা পরে। গত মাছে সদর উপজেলার তুলাতুলি ঘাটে ৪৩০০ টাকায় এক ইলিশ বিক্রি হয়েছে। তার আগে মনপুরা উপজেলায় সাড়ে তিন কেজি ওজনের রাজা ইলিশ ধরা পরেছ। ওই মাছটি প্রধান মন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী। মাছ যত বড় হয় তার দামটাও ততো চওড়া হয়। এভাবে বড় বড় ইলিশ জেলের জালে ধরা পরলে জেলেরা ধার দেনা পরিশোধ করে সুখে সংসার করতে পারবেন জানান তিনি।

এদিকে তজুমউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন মিয়া জানান, এখন ইলিশের ভড়া মৌসুম চলছে। এখন সাগরের নোনাপানি থেকে ডিম ছাড়ারা উদ্দেশ্য নদীর মিঠা পানিতে বড় ইলিশরা আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তার প্রমান। এখন প্রাই নদীতে বড় ইলিশ ধরা পরছে।
এটা আমাদের সাগরের ৬৫ দিনের অভিযান সফল হওয়ার একটা লক্ষন। আশাকরি আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ রক্ষার অভিযান সফল হলে এর চেয়েও বড় ইলিশ দেখা মিলবে জেলের জালে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...