চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১লা অক্টোবর ২০২১ রাত ০৯:৩৫
৬১০
এম আবু সিদ্দিক, চরফ্যাশন : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, অবহেলিত দুর্গম চরগুলোও আজ উপশহরে পরিণত হচ্ছে। চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। "আমার গ্রাম আমার শহর" এই কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে অবহেলিত গ্রামগুলো শহরের মত জেগে উঠছে। চরের অবকাঠামো উন্নয়ন হলে গ্রামীন অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে। শুক্রবার ভোলার চরফ্যাশনে সাগর ঘেরা দূর্গম দ্বীপ ইউনিয়ন চর কুকরি মুকরি লঞ্চঘাট টু বাজার পর্যন্ত পাঁকা রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অতিরিক্ত সচিব ড.মোঃ রেজাউল হক। এমপি জ্যাকব বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কুকরি মুকরি এই দ্বীপ জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক সহযোগিতায় চরবাসীকে বন্যা ও জলোচ্ছাস থেকে রক্ষায় বেড়িবাঁধ, ¯øুইজগেইট নির্মাণ,সাব-মেরিন ক্যাবলের মাধ্যমে চরে বিদ্যুৎতায়ন, আন্তর্জাতিক মানের রেস্ট হাউজ, ইকোপার্ক,পাকা রাস্তাঘাটসহ চরেরঅবকাঠোমো উন্নয়নে সরকারের বিশাল উন্নয়ন কর্মযজ্ঞের মাধ্যমে কুকরি মুকরি ইউনিয়নে নতুন দিগন্তের সুচনা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত