অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনা সরকারে থাকায় মানুষের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হয়েছে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:১২

remove_red_eye

৫১৩

লালমোহন প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে থাকার কারণে মানুষের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার লালমোহন উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও কোস্ট ট্রাস্টের নাগরিক ফোরাম আয়োজিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন। এসময় তিনি তথ্য অধিকার আইনকে যুগান্তকারী উল্লেখ করে বলেন, এ আইন প্রয়োগের মধ্য দিয়ে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়। এই আইন যত বেশি প্রয়োগ হবে, রাষ্ট্র ও সমাজে তত বেশি সুশাসন প্রতিষ্ঠার ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুুিদ্দন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, কোস্ট ট্রাস্টের ভোলা সমন্বয়কারী রাশিদা বেগম।
এমপি শাওন এর পরে মা ইলিশ সংরক্ষণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার উপর মৎস্য অফিসের আয়োজনে এক সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...