অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মবার্ষিকী পালন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৪০

remove_red_eye

৬২৬



মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় আ’লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টায় উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই কর্মসূচী পালন করে। এছাড়াও জোহুরের নামাজের পর হাজিরহাট মার্কাস জামে মসজিদে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ পড়ানো হয়।

এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া ও আ’লীগের সাবেক সম্পাদক শাহরিয়ার চৌধুরী দীপক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগের যুগ্ন সম্পাদক মজনু ফরাজী, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল রতিফ ভূইয়া, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন মিয়া, সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সম্পাদক সুমন ফরাজী, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার সহ অন্যান্যরা।