অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:১০

remove_red_eye

৬২৭



লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া নাজমা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহেষখালী গ্রামের ফরাজি বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নাজমা বেগম ওই বাড়ির মো. সিদ্দিকের স্ত্রী ও ৪ সন্তানের জননী।
গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খেয়ে সকলে মিলে ঘুমিয়ে পড়ে পরিবারের লোকজন। রাত দুইটার দিকে নাজমা বেগমের শোয়ার ঘরে মশারী টানাতে গিয়ে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে মেয়ে ঝুমুর। পরে ঝুমুরের চিৎকারে লোকজন এসে নাজমা বেগমকে নিচে নামান। সংবাদ পেয়ে শুক্রবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায়  একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে  প্রেরণ করা হয়েছে।