অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহন হাসপাতালে ছাদের পলেস্তারা ধসে প্রাণে রক্ষা পেলেন ডাক্তার-স্টাফরা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:৫০

remove_red_eye

৫৩৬

লালমোহন  প্রতিনিধি : হঠাৎ করে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ছাদের পলেস্তারা ধসে পড়েছে। তবে ঘটনার সময় জরুরী বিভাগে রোগী না থাকায় ডাক্তার-স্টাফরা অন্য রুমে থাকায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ডাক্তার ও স্টাফরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। তবে এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জরুরী বিভাগের পুরো ছাদটি। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুঘর্টনা। এতে করে আতঙ্ক বিরাজ করছে জরুরী বিভাগে দায়িত্ব পালন করা ডাক্তার ও স্টাফদের মধ্যে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহাদ নাসির বলেন, গত দেড় বছর ধরে জরুরী বিভাগের ছাদটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ ঘটনা ঘটেছে। দ্রæত জরুরী বিভাগের ছাদটি সংস্কার করা প্রয়োজন, না হয় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিজানুর রহমানকে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান জানান, ঘটনার সর্ম্পকে আমি শুনেছি। সামনের দিনে যেনো এধরনের ঘটনা না ঘটে সে জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...