দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:০৭
৬৩১
দৌলতখান প্রতিনিধি : পাওনা টাকাকে কেন্দ্র করে ভোলার দৌলতখানে মফিজুল ইসলাম (২৯) নামের এক যুবককে হামলা ও মারপিট করার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই শাহাজন সহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যজয়নগর গ্রামের পেদা বাড়িতে মঙ্গলবার ঘটনা ঘটে। আহত মফিজুল ইসলাম বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তরা হলেন, তার আপন বড় ভাই মোঃ শাহাজান, বোন ফরিদা বেগম, ভাবী ইয়াছমিন, ভাগিনা শামীম ও মিনাহাজ। হাসপাতালে চিকিৎসারত মফিজুল ইসলাম বলেন, ঢাকায় একটি বে-সরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন। চাকরির সুবাধে বাড়িতে তেমন আসা হয়না। কয়েকমাস আগে তার ঘর নির্মাণ করা হয়। ঘর নির্মাণের তদারকিতে ছিলেন বড় শাহাজান। সেই সুবাধে শাহাজান আমার কাছ থেকে ৮০ হাজার টাকা পাওনা হয়। পাওনা টাকা চাইলে আমি কিছুদিন সময় চাই। এতে সে রাজি হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মতিতে শাহাজানের টাকা এক মাস পরে দেয়া হবে বলে মিমাংশা হয়। এতে উভয় পক্ষ রাজি হয়। তিনি আরও বলেন, ঘটনার দিন মঙ্গলবার বিকালে আমি বাজারে রওনা হই। এ সময় বড় ভাই শাহাজান আমাকে ডেকে নিয়ে নিজ বসতঘরের ভেতর অতর্কিত হামলা ও মারপিট শুরু করে। পরে বোন ফরিদা বেগম, ভাবী ইয়াছমিন বেগম, ভাগিনা শামীম ও মিনাজ তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করায়। এ ঘটনায় তিনি আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ দিকে অভিযুক্ত শাহাজান বলেন, আমি তাকে কোন হামলা ও মারধর করেনি। উল্টো ছোট ভাই মফিজুল ইসলাম আমাকে মারধর করে। তার মারধরে আমি আহত হই। শাহাজান বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট ইউপি সদস্য মিলন জানান, পাওনা টাকার বিষয়টি মিমাংশা করা হয়েছে। ঘটনার দিন মফিজুল ইসলামের ঘরে দু-জনের মধ্যে মারপিট হয়েছে। এতে দুজনেই আহত হয়। তারা ভোলা ও দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুজন সুস্থ হলে গ্রাম্যভাবে আমরা বিষয়টি মিমাংশা করে দিবো।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত