অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:৪৭

remove_red_eye

৫৮০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে নিজ বসত ঘর থেকে আব্দুল মান্নান বেপারী (৪০) নামের এক কাঠ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দরবেশ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুই সন্তান নিয়ে পলাতক থাকার পর নিহতের স্ত্রী নূরুন্নাহারকে সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের নতুন মসজিদ এলাকা থেকে আটক করে পুলিশ। এঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাতের কোনো সময় এ হত্যাকাÐের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

লালমোহন থানার এসআই নূরউদ্দিন জানান, দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নানের পুরুষাঙ্গসহ গলা ও মুখের বিভিন্নস্থানে কাটা রয়েছে। ছুরি এবং ধারলো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটকের পর পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।