চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২১ রাত ১১:১৭
৫৮১
চরফ্যাশন প্রতিনিধি : বিচ্ছিন্ন চরাঞ্চলের দুই লক্ষাধীক মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা দ্রæত পৌঁছে দেয়ার জন্য গত বছরের ৩-ফেব্রুয়রি ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার নৌ-অ্যাম্বুলেন্স। উত্তাল মেঘনা ও তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে গর্ভবতী নারীসহ মুমূর্ষ রোগীদের দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণ করা হয় এ নৌ-অ্যাম্বুলেন্সটি। কর্তৃক্ষের তদারকি ও চালকের অযত্মে উদ্বোধনের দেড় বছেরের মাথায় দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া মৎস্যঘাটের খালে এখন নিমজ্জিত অবস্থায় পড়ে রয়েছে উপহারের এ নৌ-অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটি নির্মাণে ১১লাখ ৯৫হাজার ৫০০ টাকা খরচ হয় যার ধারণ ক্ষমতা রয়েছে ১০ থেকে ১৫ জন। উপজেলার ২১টি ইউনিয়নের বাসিন্দারা নব-নির্মিত ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে। ফলে উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল কুকরি-মুকরি,ঢালচর,পাতিলা,চরহাসিনা,মুজিবনগর ও চর নিজামের অসুস্থ্য রোগীদের জরুরী চিকিৎসা সেবায় হাসপাতালে আনার জন্য একমাত্র এই এ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ছিলো। তবে প্রথম এক মাস ভালো সেবা দিলেও সরকারি নিয়োগপ্রাপ্ত চালক,জ্বালানি তৈল সরবারাহ,রক্ষণাবেক্ষণের জন্য বাজেট বরাদ্দ এবং বিকল হওয়া ইঞ্জিন মেরামতে যথযথ উদ্যোগ না থাকায় পানিতে তলিয়ে আছে এই অ্যাম্বুলেন্সটি। বিচ্ছিন্ন চর কুকরি-মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন,চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার জন্য নৌকা বা ট্রলারে করে আসতে হয়। নৌ-অ্যাম্বুলেন্সটি চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে যদি কার্যকর ভূমিকা রাখে তাহলে উপকূলীয় মানুষের বিশেষ উপকার হতো। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শোভন বসাক জানান, ঘূর্ণিঝড় আমফানে নৌ-এ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও পরিচালনার জন্য দক্ষ চালক না থাকা ও তদারকির জন্য অর্থ বরাদ্দের বিষয়টি নিয়ে ঊর্ধ্বোতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত