অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে আবেদন করে মেলেনি ছাদিয়ার প্রতিবন্ধি ভাতা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২১ রাত ১১:১১

remove_red_eye

৭০৬

 দৌলতখান প্রতিনিধি  : পঞ্চন শ্রেণিতে পড়–য়া ছাত্রী ছাদিয়া বেগম। পিতা কামাল, পেশায় জেলে। কামালের দাম্পত্য জীবনে দুই মেয়ে রয়েছে। এরমধ্যে ছাদিয়া বেগম সবার বড়। মেঘনা নদীতে ইলিশ শিকার করে কামাল কোন রকম জীবিকা নির্বাহ করে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছোটধলী গ্রামের বাসিন্দা তারা। সাদিয়া বেগম জন্মেরপর থেকে ভালোই ছিলেন। পাঁচ বছরের মাথায় হঠাৎ বাম পায়ে গুরুতর ব্যথা আসে। দারিদ্র পিতা কোন রকম গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। তাতেও সাদিয়া বেগমের পায়ের ব্যথা কমেনি। পরে বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হলে অপারেশন করার কথা বলে। গরিব পিতা ধারদেনা করে অপারেশন করায়।কিন্তু তাতেও ঠিক হয়নি ছাদিয়ার পা। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না সাদিয়ার। বিশেষজ্ঞ ডাক্তার সাদিয়া বেগমকে প্রতিবন্ধি বলে শনাক্ত করে। ৯ মাস আগে স্থানীয়দের পরামর্শে উপজেলা সমাজকল্যাণ অফিসে প্রতিবন্ধি ভাতার জন্য আবেদন করেন ছাদিয়া বেগম। আবেদন করেও মেলেনি কোন ধরণের প্রতিকার, উল্টো ঘুরতে হয় উপজেলা পরিষদ চত্বরে দিনের পর দিন। এব্যাপারে ছাদিয়ার পিতা কামাল বলেন, জন্মের পাঁচ বছর পর মেয়ে ছাদিয়ার বাম পায়ে গুরুতর ব্যথা পায়। প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা করালেও পায়ের ব্যথার ঠিক হয়নি। পরে বড় ডাক্তার দেখালে অপারেশন করার কথা বলেন । অনেক কষ্টে ধারদেনা করে লাখ টাকা দিয়ে অপারেশন করলেও পুরোপুরি ভালো হয়নি মেয়েটি। পায়ের তীব্র ব্যথা এখনো বহন করে চলছে। অভাবের জন্য এখন তার চিকিৎসা করাতে পারছেন না তিনি। ডাক্তার তাকে প্রতিবন্ধি বলে শনাক্ত করেছেন। স্থানীয় ব্যক্তিবর্গের পরামর্শে ৯ মাস আগে উপজেলা সমাজকল্যাণ অফিসে মেয়েটির জন্য একটি প্রতিবন্ধি ভাতার আবেদন করেন । আবেদন করেও মেলেনি ভাতা। উপজেলা পরিষদ চত্বরে দিনের পর দিন ঘুরতে হয়েছে। এতে করে ছাদিয়ার পিতা কামালের ক্ষোভের শেষ নেই। এ বিষয়ে উপজেলা সমাজকল্যাণ অফিসের ফিল্ড অফিসার সফিউল্লাহ এ প্রতিবেদক বলেন, মূলত সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আমাদের কাছে তালিকা পাঠান। বরাদ্দ আসলে তালিকা অনুযায়ী আমরা ভাতার কার্ড করে দেই। ওই ইউপির চেয়ারম্যান জি.এস ভুট্টু তালুকদার বলেন, বরাদ্দ আসলেই ছাদিয়ার ভাতা কার্ড করে দেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...