লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২১ রাত ১০:১৩
৫১১
লালমোহন প্রতিনিধি : লালমোহনে স্কুল খোলার দিনই এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে পালিয়েছে এইচএসসি পরীক্ষার্থী আরেক ছাত্র। গত ১২ সেপ্টেম্বর উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সৈনিক বাজার এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে আসার পরে এ ঘটনা ঘটে। ঘটনার ৫ দিন পরও ওই ছাত্র-ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ছাত্রীর মা নয়ন হাজেরা লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, লালমোহন পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইলিশাকান্দি গ্রামে নয়ন হাজেরা বেগমের মেয়ে রোকসানা আক্তারু ওই এলাকার একটি প্রতিষ্ঠানের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ির পাশে সুমনের বাড়ি। সুমনের শ^শুর বাড়ি চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে। তার শ্যালক জহিরুল ইসলাম নাহিদ ওসমানগঞ্জ থেকে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে আসতো। এ সুবাধে নাহিদের সাথে রোকসানার পরিচয়। পরিচয়ের সূত্রে পরিণয়। ঘটনা রোকসানার পরিবার জানতে পেরে নাহিদের পরিবারকে জানালেও তারা কোন কর্ণপাত করেনি। এক পর্যায়ে নাহিদের ভগ্নিপতি সুমনের প্ররোচনায় রোকসানাকে ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন স্কুলে আসার পরে পালিয়ে যায়। ঘটনার পর থেকে গত ৫ দিনেও তাদের কোন হদিস পাওয়া যায়নি। উল্টো নাহিদের ভগ্নিপতি সুমন ও নাহিদের পরিবার রোকসানার বাবা-মাকে হুমকি দিয়ে আসছে তাদের মেয়ে নাহিদকে নিয়ে পালিয়ে গেছে বলে। তারা চরফ্যাশন থানায় একটি অভিযোগও দায়ের করে রোকসানার পরিবারের বিরুদ্ধে। উল্টো এ ঘটনার পরও ভগ্নিপতি সুমন হুমকি অব্যাহত রেখেছে বলে রোকসানার মা অভিযোগ করেন।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত