লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২১ রাত ১১:০৩
৬২০
লালেেমাহন প্রতিনিধি : ভোলার লালমোহনে শাহাজান মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে সুদের টাকা নিয়ে জমি দখলকে কন্দ্রে করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড রায়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাজান মিয়া ওই গ্রামের ছফর আলী সর্দার বাড়ির মৃত মফিজ সর্দারের ছেলে।
মামলার বিবরণ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, একই বাড়ির মৃত ইমান আলী সর্দারের ছেলে মো. জাহাঙ্গীর সর্দারের ছোট ভাই মো. আলমগীর প্রবাসে থাকেন। গত কয়েক মাস পূর্বে ওই প্রবাসীর কাছ থেকে সুদে টাকা নেন নিহত শাহাজান মিয়ার ছোট ভাই আবুল কালাম। সুদের ওই টাকা সময়মতো পরিশোধ করতে না পেরে আরও এক মাস সময় চান ঢাকায় কর্মরত আবুল কালাম।
এদিকে সুদের টাকা ফেরত না পেয়ে বড়ভাই জাহাঙ্গীরের কাছে বিচার দেয় প্রবাসী আলমগীর। তাই আবুল কালামের কাছ থেকে পাওনা টাকার বদলে তার ভাই শাহাজানের বসতঘরের পেছনে থাকা জমি দখলের পায়তারা চালায় জাহাঙ্গীর। এর ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে মাটি কাটতে থাকে জাহাঙ্গীর ও তার লোকজন। এনিয়ে বাঁধা দিতে গেলে বৃদ্ধ শাহাজান মিয়াকে মারধর করে তারা। একপর্যায়ে হামলাকারীরা বৃদ্ধ শাহাজান মিয়াকে উপরে তুলে নিচে মাটিতে আচড়ে ফেলে। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ জনকে আসামী করে নিহতের স্ত্রী ভানু বিবি নিজে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ সাংবাদিকদের জানান, এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে প্রেরণ করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত