বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২১ রাত ১১:০০
৬০১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে রাতের আধারে ঘুমন্ত দুই বোনের উপর এসিড নিক্ষেপ ও এসিডে ঝলসে বড় বোন তানজিম আক্তার মালার মৃত্যুর ঘটনায় মহব্বত হাওলাদার অপু নামের এক যুবককে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২টি ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার বিকালে ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভোলার দক্ষিণ বালিয়া গ্রামের মহব্বত হাওলাদার অপুর সাথে পাশ্ববর্তী খুশিয়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে এসএসসি পাশ করা তানজিম আক্তার মালার সাথে প্রেম ঘটিত বিষয় নিয়ে মনো মালিণ্য সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২০১৮ সালের ১৪ মে রাতে আসামী অপু ঘুমন্ত মালা ও তার ছোট বোন মারজিয়ার গায়ে এসিড নিক্ষেপ করে। এতে তানজিম আক্তার মালার চোখ, মুখ, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এসিডে মারজিয়ার মাথা, ঘাড়, কাঁধ ও পায়ে ক্ষতিগ্রস্থ হয়।
স্বাক্ষী প্রমাণে ঘটনা প্রমানিত হওয়ায় আসামী অপুকে দোষী সাব্যস্থ করে তানজিম আক্তার মালার মৃত্যুর জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০ এর ৪(১) ধরায় যাবজ্জীন কারাদন্ড (আমৃত্যু) ও ৭৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অপরদিকে মারজিয়ার মাথায়, ঘাড়ে, কাঁধে ও পায়ে এসিডদগ্ধ করার অপরাধে একই আইনের ৪(২)(খ) ধারামতে ১৪ বছরের সশ্রম কারাদন্ড এবং ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। আসামীর উভয় সাজা একই সাথে চলবে। অর্থদন্ডের টাকা ক্ষতিগ্রস্থ পরিবারকে দেয়া হবে। এ সময় আদালতে আসামী মহব্বত হাওলাদার অপু উপস্থিত ছিলেন। সে ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও আসামী পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট ফরিদুর রহমান।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত