লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:২৭
৭৬১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের নির্বাচনের তফসিল না দেয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান। গত ২৪ আগষ্ট তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সীমানা পূর্ণবিন্যাস করার কার্যক্রম চলমান রয়েছে দাবী করে এ আবেদন করেন। এরআগে নির্বাচন বন্ধের জন্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দুইটি মামলা দায়ের করা হয়। ২০১৯ সালের নভেম্বরে ফরাজগঞ্জের আব্দুল হাই নামের জৈনিক এক ব্যক্তি ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী ও আসুলী মৌজাকে লালমোহন ইউনিয়নের সাথে যুক্ত করতে হাইকোর্টে একটি মামলা করেন। ২০২১ সালে প্রতি ওয়ার্ডের ভোটার সংখ্যা সমপরিমাণ করার দাবী করে লালমোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। ওয়ার্ড পূর্ণবিন্যাস না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করতে আবেদনটি করেন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান।
এব্যাপারে মামলার বাদী আব্দুল হাই বলেন, ফরাজগঞ্জ ইউনিয়নের ওই অংশটি দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। তাই আমি ২০১৯ সালে ওই অংশটিকে লালমোহন ইউনিয়নের সাথে যুক্ত করতে মামলা করি। যেহেতু ফরাজগঞ্জ ইউনিয়নের নির্বাচন হয়ে গেছে, সেজন্য আর ওই মামলা আমি আর বাড়াতে চাই না।
লালমোহন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান জানান, আমি আবেদন করেছি, সেটা রাখা না রাখার ব্যাপার নির্বাচন কমিশনের।
জানা গেছে, ইতোমধ্যে এ ইউনিয়নের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হয়েছে। নতুন নির্বাচনের দাবীতে ইউনিয়নটির সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে তৎপর রয়েছেন। মেম্বার প্রার্থীরাও নিজেদের প্রার্থীতা জানান দিয়ে এলাকা চষে বেড়াচ্ছেন। তবে বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহানের এমন কাÐে ক্ষুব্ধ এসব প্রার্থীরা। লালমোহন ইউনিয়নে ২০১৬ সালের ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। চলতি বছরের গত ১৭ মার্চ যার মেয়াদ শেষ হয়।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত