অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে অভিমান করে কিশোরীর আত্নহত্যা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:২৫

remove_red_eye

৬৯২

চরফ্যাস প্রতিনিধি : চরফ্যাসনে তানিয়া (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে দক্ষিণ আইচা থানা পুলিশ চরফ্যাসন হাসপাতাল থেকে নিহত কিশোরীর লাশ উদ্ধার করে শনিবার (১১সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। গত শুক্রবার বিকালে ঢালচর ইউনিয়নের চরনিজাম এলাকার আবাসন প্রকল্পের একটি ঘরে এঘটনা ঘটে। নিহত কিশোরী ওই গ্রামের বাসিন্দা ফারুকের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য নুরনবী জানান, শুক্রবার বিকালে কিশোরী তানিয়ার ছোট ভাই নাহিদের সাথে ঝগড়া বাধে। এনিয়ে মা রিনা বেগম মেয়ে তানিয়াকে মারধর করেন। এতে মায়ের সাথে অভিমান করে ওই কিশোরী ঘরের জানালার গ্রীলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎক নাফিসা ইমাম জানান, স্বজনরা কিশোরীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।   
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, নিহত কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পেলে মৃত্যুর মূল রহস্য জানা যাবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...