অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২১ রাত ১০:২৯

remove_red_eye

৭১৮



লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে মো. সাইদ (৫) ও মীম (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাটিকা দুলা বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মো. সাইদ উপজেলার লালমোহন ইউনিয়নের মো. শাহিনের ছেলে ও মীম একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. জাকিরের মেয়ে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় শিশুদের পরিবারে শোকের মাতম চলছে।
লালমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজান মিয়া সাংবাদিকদের জানান, মীম ওই এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। সকালের দিকে মীম পার্শ্ববর্তী মো. শাহিনের শিশু কন্যা মীমের সাথে বাড়ির দরজায় খেলতে যায়। এসময় তারা দু'জনই দরজার পুকুরে পড়ে যায়। পরে পরিবারে লোকজন বিভিন্নস্থানে খুঁজেও তাদের না পেয়ে বাড়ির পাশের একটি ডোবায় ভাসতে দেখে ওই দুই শিশুকে। এরপর উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ।