অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা জেলা জজের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২১ রাত ১০:২৩

remove_red_eye

৬৬৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা ও দায়রা জজ ড.এবিএম মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করে পুনবর্হালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ভোলা জজ কোর্টের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়শন ভোলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় । প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে আদালতের কর্মচারী সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
 মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ভোলা শাখার সভাপতি মোঃ আকরাম আলী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবিদুল আলম, মীর মোঃ ইকবাল হোসেন, মোঃ আমির হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জজ এবিএম মাহামুদুল হক ভোলায়  যোগ দানের পর থেকে বিচার প্রার্থীগণ অতি অল্প সময়ে সঠিক ও ন্যায় বিচার  পেয়েছেন। তিনি ভোলায় মাত্র এক বছর ৯ মাসে আদালতে অবকাঠামো সহ ব্যাপক উন্নয়ন কাজ করেন। আদালত চত্বরকে অত্যাধুনিক ও জনবান্ধব হিসাবে তৈরি করেন। মহিলা কর্মচারীদের জন্য আলাদা নামাজ ঘর ও আলাদা ওয়াশরুম এবং মহিলা বিচার প্রার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার নির্মাণ ও সংস্কার , আদালতে অত্যাধুনিক কনফারেন্স রুম  নির্মাণ, বিচারকদের বাসভবন প্রায় বেদখল হয়ে যাওয়া পুরাতন মুন্সেফ কোয়াটার সংস্কার করে সেখানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন জাজেজ কোয়াটার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। কিন্তু কিছু কুচক্রী মহলের প্ররোচনায় ষড়যন্ত্রে ন্যায় বিচারক ড. মাহমুদুল হককে অনাকাঙ্ক্ষিতভাবে বদলির আদেশ করা হয়। তাই  ভোলার মানুষের ন্যায় বিচারের স্বার্থে বদলির আদেশ বাতিল করে পুনর্বহালের দাবি জানান বক্তারা।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...