লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:৩৯
৫৮৩
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ১৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ড রহিমপুর গ্রামের রিপন (২৫), ইলিয়াছ (২৩) ও আলাউদ্দিন (৩০)। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি বোরাক জব্দ করা হয়। থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে এসআই নূরউদ্দিন, এএসআই হাসান ও এএসআই মাহবুব সঙ্গীয় ফোর্সের অভিযানে তাদের আটক করা হয়। তবে এসময় মাদকের মূল হোতা হান্নান পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ঢাকা থেকে লঞ্চযোগে মাদক আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২, তারিখ-০৩/০৯/২১।
ওসি মুরাদ আরও বলেন, এরআগে বৃহস্পতিবার বিকালে পশ্চিম চর উমেদ ইউনিয়নের পূর্ব কচুয়াখালী সরকারি প্রাথমকি বিদ্যালয়ের সামনে থেকে মো. রফিক (২৫) ও মো. মামুন (২৪)কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধেও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ:০২/০৯/২০২১ইং।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত