অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বাংলার কণ্ঠের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৪৯

remove_red_eye

৬৪৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দৈনিক বাংলার কণ্ঠের উপদেষ্টা, ভোলার বিশিষ্ট ব্যবসায়ী,ভোলা পল্লী বিদ্যুত সমিতির সাবেক সভাপতি,  সাবেক পৌর কমিশনার, ভোলা জুয়েলারী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি,ভোলা-ল²ীপুর ফেরি বাস্তবায়ন আন্দোলন কমিটির সভাপতি, আলহাজ্ব জাহাঙ্গীর আলম (৭২)  এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে আছরবাদ  ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় ভোলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রান সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজায় পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করে মরহুমের বড় ছেলে জাহিদুর রহমান।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব গোলাম নবী আলমগীর, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক মো: হাবিবুর রহমান, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক এম তাহের,সাবেক কমিশনার আনোয়ার হোসেন, বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। জানাজায় ইমামতি করেন মরহুমের বাড়ির মসজিদের ইমাম মাওলানা মাইনুদ্দিন।

জানাজার পূর্বে, এসময় উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ মরহুম জাহাঙ্গীর আলমের বর্নাঢ্য জীবনের সমাজ সেবামূলক কর্মকান্ড তুলে ধরে তার আত্নার মাগফেরাত কামনা করেন। জানাজা শেষে জামিরালতা ডাক্তার বাড়ির দরজায় মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার ভোর ৫ টা ১৫ মিনিটে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে,২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব, গুনগ্রাহী রেখে গেছেন।

 তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কয়েক দিন আগে এয়ার এম্বুলেন্সে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। প্রচার বিমুখ এ মানুষটি নীরবে অসংখ্য মানুষের উপকারে নিজেকে উৎসর্গ করতেন। নিরবে দান করতেন। সমাজসেবামূলক নানা কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

আগামী সোমবার ৬ সেপ্টেম্বর তার বাস ভবনে বিকালে আছরবাদ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...