অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে হত্যা মামলার চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২১ রাত ০৮:৩৭

remove_red_eye

৫৮৩

চরফ্যাশন প্রতিনিধি: হত্যা মামলার চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চরফ্যাশন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। দণ্ড প্রাপ্ত আসামিরা হলেন শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা জামাল উদ্দিন চৌকিদারের ছেলে মোস্তফা, ভাই ইকবাল,পিতা জামাল উদ্দিন চৌকিদার ও ১নং ওয়ার্ডের বাসিন্দা নজীর আলি গাজীর ছেলে জয়নাল আবেদিন গাজী। বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ হত্যা মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারদণ্ড ও প্রত্যেককে একলক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদÐের রায় ঘোষনা করেন। আদালতের রায় সূত্রে জানা গেছে, দণ্ড প্রাপ্ত আসামিরা ৩২ শতাংশ জমির বিরোধকে কেন্দ্র করে গত ২০১৩ সালের মে মাসের ২০ তারিখ সোমবার বিকাল ৫টায় পরিকল্পীতভাবে একই এলাকার বাসীন্দা মাওলানা আবদুল্লাহ আল নোমানের ১০বছরের নাবালক ছেলে কেফায়েত উল্লাহ রায়হানকে চৌকিদার বাড়ি সংলগ্ন ধান খোলা মাঠের পাশে গলা টিপে হত্যা করে। আসামরিা এ হত্যাকাণ্ড অন্যদিকে প্রবাহিত করার উদ্দেশ্যে লুঙ্গি দিয়ে প্যাচিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে শিশু রায়হানের মরদেহ। পরবর্তীতে নিহত রায়হানের পিতা মাওলানা নোমান ২০১৩ সালের জুন মাসের ১৫ তারিখে চরফ্যাশন জুডিশিয়াল কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার পর্যালোচনা শেষে বিজ্ঞ আদালত এই রায় দেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...