অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মোটরসাইকেলসহ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:১৩

remove_red_eye

৬৮৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে আন্ত:জেলা চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার সকালে চুরির মামলায় তাদের তিনজনকে জেল হাজতে প্রেরণ করেছে লালমোহন থানা পুলিশ। এ মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরও বেশ কয়েকজনকে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে লালমোহন পৌরশহর ও চরফ্যাশন উপজেলা  থেকে এ চোরচক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লালমোহন পৌরসভার নূর ইসলামের ছেলে মো. রাকিব (১৯), কালমা ইউনিয়নের বাজার এলাকার মৃত ইমতাজের ছেলে মো. ফরহাদ (১৯) ও চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের আলীগাঁওয়ের আব্দুল শহীদ সরদারের ছেলে তহিদুল ইসলাম জিকু (৩০)। গত ১৬ আগস্ট রাতে লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের সৌরভ নামের এক ভাড়াটিয়ার বাসা থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা করেন। যার প্রেক্ষিতে মঙ্গলবার (৩১) আগস্ট দুপুরের দিকে লালমোহন পৌর এলাকা থেকে রাকিব ও ফরহাদকে গ্রেফতার করেন থানার এসআই  মো. মাসুদ খান। পরে আটককৃতদের দেয়া তথ্য ওপর ভিত্তি করে পার্শ্ববর্তী চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের মুখারবান্দা বাজার থেকে মোটরসাইকেলসহ তহিদুল ইসলাম জিকুকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা চোরচক্রের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। গত কয়েকদিন কয়েকটি মটর সাইকেল চুরির ঘটনা ঘটে। এতে আমরা চোরচক্রের এসব সদস্যদের গ্রেফতারের চেষ্টা করি। যার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারের পর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের সাথে বাকি যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারেও আমাদের চেষ্টা চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...