অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে উপজেলা টাস্ক ফোর্স কমিটির সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ০৯:৫১

remove_red_eye

৬৮৫




লালমোহন  প্রতিনিধি :a ভোলার লালমোহনে করোনা ভাইরাস প্রতিরোধ ও জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক উপজেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। বর্তমান পরিস্থিতিতে মাস্ক পোশাকের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই জনসাধারণকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ার‌্যমান, সচিব ও সরকারি কর্মকর্তাবৃন্দ।