দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ০৯:৪৭
৬২৯
দৌলতখান প্রতিনিধি :
ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনার জেরে হাছিনা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার(৩০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডের সদু সরকার বাড়ির মোতাছিন মিয়ার স্ত্রী হাছিনা বেগম বিকাল বেলা বাড়ির উঠানে লাকড়ি কাটছিলো। ওই সময় একই বাড়ির ইয়াছিনের স্ত্রী জোসনা বেগম ও ছেলে সুমন উঠানে লাকড়ি রাখায় হাছিনা বেগমকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় হাছিনা বেগমের পরিবারের সদস্যদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে ইয়াছিনের ছেলে সুমন ও ভাই মতলব হাছিনা বেগমকে কিল-গুসি মেরে মাটিতে ফেলে দিয়ে গলা চেপে ধরে উপর্যুপরি কিল-গুসি মারতে থাকে। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত হাছিনা বেগম জানান, ‘উঠানে লাকড়ি রাখা নিয়ে মতলব ও সুমন আমাকে কিল-গুসি মেরে মাটিতে ফেলে দিয়ে গলা চেপে ধরে। আমার ডাক-চিৎকারে লোকজন এসে তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে।’ সে আরও জানায়, এর আগেও মতলব ও তার ভাতিজা সুমন আমার মেয়েকে পিটিয়ে আহত করলেও আমরা কোনো বিচার পাইনি। । আহত হাছিনা বেগমের ছেলে কামাল জানায়, ঘটনার পর থেকে অভিযুক্তরা ঘরে তালা মেরে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত মতলব ও সুমনের সাথে যোগাযোগ করতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত