অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ১২:২৫
৯০৫
অচিন্ত্য মজুমদার :: ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভোলায় আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে সোমবার রাতে শহরের শ্রী শ্রী লক্ষ্মী গোবিন্দ ঠাকুর জিউর মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক বাপ্পী দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৈফিক ই-লাহী চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহাসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শুধু নামকীর্তন নয় ভগবান শ্রীকৃষ্ণের কর্মময় জীবন সম্মন্ধে আমাদের জানতে হবে। তাই ধর্ম গ্ৰহন্থ ঘরে সাজিয়ে না রেখে সকলকে তা পাঠ করার আহবান জানান বক্তারা। পাশাপাশি শ্রীকৃষ্ণের বাণী ও জীবনী আদর্শকে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারলে জীবনকে সুন্দর ভাবে সাজানো সম্ভব বলে উল্লেখ করেন তারা।
আলোচনা সভা শেষে প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক বিদ্যালয়ের শিক্ষক সুজন বাছার। অনুষ্ঠান পরিচালনার সার্বিক সহযোগিতায় ছিল পূজা উদযাপন পরিষদ।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত