অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আলোচনা ও প্রার্থনা অনুষ্ঠান

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ১২:২৫

remove_red_eye

৮৯৩

অচিন্ত্য মজুমদার ::  ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভোলায় আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে সোমবার রাতে শহরের শ্রী শ্রী লক্ষ্মী গোবিন্দ ঠাকুর জিউর মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক বাপ্পী দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৈফিক ই-লাহী চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহাসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, শুধু নামকীর্তন নয় ভগবান শ্রীকৃষ্ণের কর্মময় জীবন সম্মন্ধে আমাদের জানতে হবে। তাই ধর্ম গ্ৰহন্থ ঘরে সাজিয়ে না রেখে সকলকে তা পাঠ করার আহবান জানান বক্তারা। পাশাপাশি শ্রীকৃষ্ণের বাণী ও জীবনী আদর্শকে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারলে জীবনকে সুন্দর ভাবে সাজানো সম্ভব বলে উল্লেখ করেন তারা।

আলোচনা সভা শেষে প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক বিদ্যালয়ের শিক্ষক সুজন বাছার। অনুষ্ঠান পরিচালনার সার্বিক সহযোগিতায় ছিল পূজা উদযাপন পরিষদ।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...