চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ১২:০৭
৭০৬
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন প্রয়াত পৌর বিএনপি নেতার স্মরণে আয়োজিত এক শোকসভা ও মিলাদ মাহফিলে বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম বলেন, সরকারের মধ্যে চরম অস্থিরতা শুরু হয়ে গেছে৷ ঐক্যবদ্ধভাবে ধাক্কা দিতে পারলেই পড়ে যাবে এই সরকার৷ মুক্তি পাবে দেশ ও গণতন্ত্র৷ তিনি বলেন, তাই দেশের সব নেতাকররমীদের সময় হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার৷ সব ভেদাভেদ ভুলে বুকে সাহস নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে৷
আজ সোমবার সকাল১০টায় চরফ্যাশন উপজেলা পৌর বিএনপির উদ্যোগে চরফ্যাশন পৌর বিএনপির সভাপতি হাজী নুরে আলম সিকদারের স্মরণে আয়োজিত এক শোকসভা ও মিলাদ মাহফিলে এইসব কথা বলেন বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম।
চরফ্যাশন উপজেলা পৌর বিএনপির সম্পাদক খারুলইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম৷ বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব গালামনবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ টুমেন , বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র হাজী আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাশন উপজেলা বিএনপির সম্পাদক হাজী মোতাহার হোসেনআলমগীর মালতিয়া, বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন বাবলু ,যুবদল সভাপতি হাজী আশাফুর রহমান দীপু ফরাজী,উপজেলা শ্রমিকদল মীর আবুল কালাম আজাদ ৷এ সময় বক্তব্য দেন মহুমের বড় ছেলে সাবেক ছাত্রদল সভাপতি রিয়াদ সিকদার, ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দহ প্রমুখ৷
চরফ্যাশন পৌর শহরের বিআরডিভি সাবেক সংসদ নাজিম উদ্দিন আলমের বাসভবনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, জিয়াউর রহমানের নাম মুছে দিতে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাঁর কবর জিয়ারত করতে যাওয়ায় নির্বিচারে গুলি চালিয়েছে বর্তমান সরকারের পেটুয়া পুলিশ বাহিনী। আহত করেছে বহু নেতাকর্মীকে।
আলোচনা শেষে জিয়াউর রহমান, সদ্যপ্রয়াত চরফ্যাশন পৌর বিএনপির সভাপতি হাজী নুরেআলম সিকদার সহ প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত