অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা প্রেসক্লাবে ১৬ সাংবাদিকের করোনামুক্তিতে দোয়া মোনাজাত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ১২:০৬

remove_red_eye

৬০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতিসহ ১৫ জন সাংবাদিক করোনায় আক্রান্ত ও মুক্ত হওয়ায় সোমবার শুকরিয়া দোয়া মোনাজত অনুষ্ঠিত হয়েছে। এসময় দেশের সকল সাংবাদিকদের জন্যও দোয়া চাওয়া হয়।  পরে পরিস্থিতি মোকাবেলা ও সাংবাদিকতা নিয়েও  সাংবাদিকদের করণীয় বিষয় তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের  মধ্যে ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, ফারুকুর রহমান, সাবেক সভাপতি মোঃ আবু তাহের, সাবেক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন, বর্তমান কমিটির সহসভাপতি জুন্নু রায়হান,   নির্বাহী সদস্য নাসির লিটন, অর্থ সম্পাদক এম, হেলাল উদ্দিন, দফতর সম্পাদক মোঃ ছিদ্দিকুল্লাহ, মাছরাঙা টিভি প্রতিনিধি হাসিব রহমান , দেশটিভি প্রতিনিধি ছোটন সাহা, মানবজমিন প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, কালবেলা প্রতিনিধি মনিরুল ইসলাম , প্রেসক্লাব সদস্য আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, ক্যামেরা পারসন মোঃ রানা , ক্যামেরা পারসন উৎপল দেবনাথ মহামারি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধিন ছিলেন। বর্তমানে এরা করোনামুক্ত হয়েছেন। এদের জন্য শুকরিয়া আদায় করা হয়। বর্তমানে অসুস্থ্য  বৈশাখী টিভি প্রতিনিধি হোসাইন সাদী, ঢাকায় চিকিৎসাধিন দৈনিক বাংলার কন্ঠের উপদেষ্টা ও ভোলা স্বার্থরক্ষা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও  মোহানাটিভি প্রতিনিধি মোঃ জসিম রানার অসুস্থ্য মেয়ের জন্যও দোয়া চাওয়া হয়। এদিকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায়  প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, প্রেসক্লাব সহসভাপতি জুন্ন রায়হান, সুরের ধারার পরিচালক ও স্বাস্থ্য কর্মকর্তা উত্তম ঘোষ, প্রেসক্লাব অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু,  এটিএন বাংলা প্রতিনিধি ছিদ্দিকুল্লাহ, সাংবাদিক ও আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক  আব্দুস শহীদ,সাংবাদিক আদিল হোসেন তপু, অচিন্ত্য মজুমদার প্রমুখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইকরামুল আলম । পরে করোনামুক্ত হওয়া সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...