অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

হকার মারধর ও মাদক মামলায় ভোলা টাইমসের সম্পাদক জেলহাজতে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২১ রাত ০২:১৪

remove_red_eye

৭৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক :ভোলায় পত্রিকা বিপনন কর্মীকে (হকার) মারধর ও মাদক মামলায় স্থানীয় দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলী জিন্নাহ রাজিব কে গ্রেফতার করেছে পুলিশ। রাজিবকে আটকের পর বুধবার দুপুরে তার আমানত পাড়ার বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৩টি ল্যাপটপ, সিসি ক্যামেরা, একটি ডেক্সটপ, ইয়াবা সেবনের সরঞ্জাম, চোলাই মদ ২ বোতল, বিদেশি মদের খালি বোতল, বিয়ারের খালি ক্যান উদ্ধার করে। ভোলা থানার পুলিশ পরিদর্শক আরমান জানান, আদালতের নির্দেশে পুলিশ রাজিবের বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেছে। অন্যদিকে সংবাদ সম্মেলণ ও মানবন্ধন থেকে মোঃ আলী জিন্নাহ রাজীবের বিচার ও শাস্তি দাবি করেছেন জেলা সংবাদ পত্র হকার্স ইউনিয়ন।   

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২২ আগস্ট রবিবার রাতে হকার মাকসুদুর রহমান ও মো. আসলামকে নিজ অফিসে ডেকে নিয়ে মারধর করে ভোলা টাইমস এর সম্পাদক রাজিব। এ সময় লোহার রড় দিয়ে পিটিয়ে মাকসুদের হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ করা হয়। পত্রিকা বিক্রীর টাকা না দেয়ায় ২ হকারকে মারধর করা হয়। এ ঘটনায় ২৪ আগস্ট মঙ্গলবার হকার মাকসুদ বাদী হয়ে সম্পাদক রাজিবের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার রাতেই পুলিশ রাজিবকে আটক করে। 

এদিকে বুধবার দুপুরে জেলা হকার্স ইউনিয়ন ভোলা প্রেসক্লাবেসংবাদ সম্মেলণ করে রাজিবের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। এসময় মামলার বাদী মাকসুদুর রহমান অভিযোগ করেন সংবাদ পত্রের আড়ালে রাজিব মাদকের  ব্যাবসার সাথে জড়িত রয়েছে। সংবাদ সম্মেলণে হকার্স ইউনিয়নের সভাপতি মোখলেসুর রহমান সুমন, সম্পাদক মো. মনিরসহ অন্যান্য হকাররা উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাবের সামেন মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হকারা বিক্ষোভ মিছিল করে। তবে রাজিব আটক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

 ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, থানায় মাকসুদ বাদী হয়ে মঙ্গলবার একটি মামলা করেছেন। আর বুধবার রাজিবের বাসা থেকে উদ্ধারকৃত মাদকের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। ২ মামলায় তাকে বিকালে আদালতে পাঠানো হয়েছে। পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...