বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২১ রাত ১১:০৯
৭৩৮
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে ৭ হাজার কাপড়ের মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন।
২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত বোরহানদ্দিনের পৌরসভা, মনিরাম, উদয়পুর রাস্তার মাথা, মির্জাকালু, কুঞ্জেরহাট, মুন্সিরহাট, গ্যাসফিল্ড, বোরহানগঞ্জ, হাকিমউদ্দিন, বড় মানিকায় এ মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণী অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সোহেল, নিউ ভিশন গ্রুপের পরিচালক সাখাওয়াত হোসেন হাওলাদার, কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের সচেতনতামূলক মাস্ক বিতরণ সত্যিই প্রশংসার দাবিদার। এ কর্মকান্ড তারা অব্যাহত রাখলে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর মোহাম্মদ জসিম বলেন, করোনা ভাইরাস পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মারাতœকভাবে বিস্তার লাভ করেছে।
করোনার প্রতিরোধের একমাত্র উপায় হলো সার্বক্ষণিক মাস্ক পড়া। বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন তরুণদেরকে মাস্ক পড়ার জন্য সচেতন করার লক্ষেই এ কার্যক্রম পরিচালনা করেছে।
উল্লেখ্য, বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে বোরহানউদ্দিন উপজেলার গরীব, ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত