বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২১ রাত ১২:৪৬
৭৬১
মোট মৃত্যু ৭৯ , আক্রান্ত ৬২৬২ ,সুস্থ ৫৩৩৪
অচিন্ত্য মজুমদার : ভোলায় গত ২৪ ঘন্টায় ২৬২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২.১৩ শতাংশ। এর মধ্যে ৪৪ জন ভোলা সদর, ১ জন দৌলতখানে, ৪ জন বোরহানউদ্দিন, লালমোহনে ৩ জন, তজুমদ্দিনে ৩ জন ও ৩ জন চরফ্যাশন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৬২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৬ হাজার ২৬২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৩৪ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৯২৮ জন। এছাড়া হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৭৪৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন ১২ জন ভর্তিসহ বর্তমানে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছে ৪৪ জন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরো অন্তত দুই শতাধিক জনকে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ২৭ হাজার ৩৮ জনের নমুনা সংগ্রহ করে র্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
ভোলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬১ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৮৫ জনের মৃত্যু হয়।
এদিকে গত দুই সপ্তাহ ধরে ভোলায় করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ পর্যন্ত ভোলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২০৪ জন। আর মৃত্যু হযেছে ৭৯ জনের। এর মধ্যে গত জুলাই মাসে আক্রান্ত হন ১ হাজার ৭১৫ জন। ওই মাসে মৃত্যু হয় ৬ জনের। আর চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনে ১ হাজার ৫২৩ জন আক্রান্ত হওয়ার পাশাপামি মৃত্যু হয়েছে ৩১ জনের। আর পরবর্তি ১৩ দিনে অর্থাৎ ২৪ আগস্ট পর্যন্ত তা দাঁড়িয়েছে ৮৩৭ জনে। আর এই সময়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক