বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২১ রাত ১২:৪২
৭১৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার বাপ্তা মুছাকান্দি গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে দায়েরকৃত মামলায় ভোলা জজকোর্টের ড্রাইভার হারুন এবং চিপ জ্যুডিশিয়াল কোর্টের প্রসেস সার্ভার জাকির হোসেনসহ চার জনকে এক বছর কারাদণ্ড সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার ভোলর সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক সুলতান মাহমুদ মিলন এই দণ্ডাদেশ দিয়েছেন। একই এলাকার নাহার বেগম নামের এক নারী জজকোর্টের দুই স্টাফসহ ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমির বিরোধের জের ধরে ২০১৭ সালে ৩০ সেপ্টেম্বর সকালে জজকোর্টের ড্রাইভার হারুন এবং চিপজ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার মোঃ জাকির হোসেনসহ একটি গ্রুপ প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা চালিয়ে, মারধর, ভাংচুর ও লুটপাট করে। ইয়াসমিন নামে এক নারীর শ্লীলতাহানী করে। এসময় আসামীরা ৩ টি গরুও লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আব্দুর রব এর স্ত্রী নাহার বাদি হয়ে ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
তবে আসামী পক্ষের উকিলের আবেদনের প্রেক্ষিতে আপিল দায়ের স্বাপেক্ষে এক বছরের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে আদালত। এই রায়ে বাদী পক্ষ ও তাদের আইনজীবী ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন। অপর দিকে আসামী পক্ষ আপিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত