অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


র্মাচ মাস যেমনি অর্জনের তেমনি আগস্ট হচ্ছে শোকের বেদনার ও ষড়যন্ত্রের মাস : তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২১ রাত ১২:৩৯

remove_red_eye

৫৩৫




বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ  বলেছেন, মার্চ মাস যেমনি অর্জনের , তেমনি আগস্ট  হচ্ছে শোকের,  বেদনার ও ষড়যন্ত্রের  মাস ।  এ মাসে স্বাধীনতা বিরোধী চক্র একের পর এক হামলা ও ষড়যন্ত্র করে যাচ্ছে।   আমাদের সর্তক থাকতে হবে। মঙ্গলবার ভোলা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বঙ্গবন্ধুর  ঐতিহাসিক ৭ মার্চের ভাষনকে বিশ্ব কাপাঁনো ভাষন,  ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিন, ২৬ মার্চ স্বাধীনতার ঘোষনা উল্লেখ করে মার্চ মাসকে অর্জনের মাস হিসেবে ঘোষনা করেন।  একই সঙ্গে আগস্ট মাসের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে  হত্যা করা ,   ২১ আগস্ট গ্রেনেড হামলা করে  আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, ওই হামলায় আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা , ১৭ আগস্ট দেশের প্রত্যেক জেলায় সিরিজ বোমা হামলার বিষয়গুলো তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, ওই অপরাধ করে বিএনপি অন্যেও ঘাড়ে দোষ চাপাতে চেয়ে ছিল । এ সময় তোফায়েল আহমেদ ভোলা জেলার আইনশৃঙ্খলা পরিবেশ ভালো উল্লেখ করে বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসন একে অপরের পরিপূরক হয়ে কাজ করলে কোন সমস্যা থাকে না। সমন্বয়ের মধ্য দিয়েই সুন্দর পরিবেশ বিরাজ করে। এ সময় তিনি করোনার পরিস্থিতিতে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করাসহ  টিকা দেয়ার সময় ভীড় এড়ানোর নির্দেশ দেন। ওই সভায় ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব তার বক্তব্যে বলেন, আমাদের দেশে জঙ্গীবাদ, মৌলবাদের যাতে আর কোন উত্থান না ঘটে সেই বিষয়ে যার যার অবস্থান থেকে সর্তক থাকতে হবে। এ বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ন । এ সময় তিনি তার নির্বাচনী এলাকার ঢালচর, কুকরিমুকরি ও মনপুরার কলাতলিতে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের বিষয় তুলে ধরেন।  ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন   মাদক সেবীদের বিষয় তুলে ধরে বলেন, এরা যদি কোন  দলের   হলে তারা ওই দলের জন্য ও পরিবারের জন্য বোঝা। সমাজ থেকে মাদক বিতারিত করতে কোন মাদক সেবীকে প্রশ্রয় দেয়া যাবে না। এ সময় তিনি সমাজ বিরোধীূ  একটি চক্র ফেসবুকে নানা স্ট্যাটাস দিয়ে  সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করছে, তাদেও বিষয়েও  সর্তক থাকা ও আইনী পদক্ষেপ নেয়ার আহŸান জানান সংসদ সদস্য শাওন। সভায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন,   মেঘনা ও তেতুঁলিয়া নদী আমাদের মৎস্য আহরনের ক্ষেত্র। তাই এই দুই নদীকে জলদস্যুমুক্ত রাখতে হবে।  এমপি মুকুল সরকারের উন্নয়নের কয়েকটি বিষয়ও তুলে ধরেনে। একই সঙ্গে  নদীর যত্রতত্র থেকে বালু না তুলে   যেখানে ড্রেজিং করা প্রয়োজন ওই সব স্থান চিহ্নিত করে বালুমহল ঘোষনা দেয়ারও  প্রস্তাব করা হয় ওই সভায়। জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী ওই সভার সভাপতিত্ব্ েবিভিন্ন তথ্য তুলে ধরেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান , নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ আবু তাহের, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু ।  






আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...