অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে মা মেয়েকে কেরোসিন নিক্ষেপে অগ্নিদগ্ধ করার প্রতিবাদে মানববন্ধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২১ রাত ০৯:০৩

remove_red_eye

৮১৩


লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রেমে ব্যর্থ হয়ে জ¦লন্ত চুলায় কেরোসিন নিক্ষেপ করে মা-মেয়েকে অগ্নিদগ্ধ করার ঘটনায় দায়ী প্রেমিক মহিউদ্দিন সুমনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান ও সহকারি শিক্ষকদের আয়োজনে গজারিয়া বাজারে এ মানববন্ধন ও সমাবেশ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহিন মাতাব্বর, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী হেলালসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট রাতে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবউল্যাহর বসত ঘরে জ¦লন্ত চুলায় রান্না করা অবস্থায় কেরোসিন নিক্ষেপ করে সুমন। এসময় মেয়ে জান্নাতুল ফেরদৌস নাঈমা অগ্নিদগ্ধ হয়। মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন মা নাজমা বেগমও। আহতরা বর্তমানে ঢাকা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জান্নাতের বাবা মো. মহিববুল্যাহ বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছে।