বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২১ বিকাল ০৪:০২
৬৬৮
কামরুল ইসলাম : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মালবাহী নসিমন চাপায় মো. সোহেল (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের মো: মহিউদ্দিনের ছেলে ও ঢাকার আশুলিয়া এলাকার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, করোনার কারনে সে গত কয়েক মাস ধরে বাড়িতে অবস্থান করছিলো।বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লালমোহনের উদ্দেশ্যে রওনা হয়। পরে বোরহানউদ্দিনের দালাল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চাপায় সোহেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে নেয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন নিহতের ঘটনা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নিহতের লাশ ভোলা সদর হাসপাতালে রয়েছে। এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত