লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২১ রাত ১১:০৩
৫০১
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, যারা ইসলামকে জঙ্গীর ধর্ম এবং সন্ত্রাসের ধর্ম বানানোর জন্য ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে হাত মিলিয়েছে, তারাই ২০০৫ সালে দেশে সিরিজ বোমা হামলা চালিয়েছে। বিশে^র কাছে ইসলামের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল বিএনপি-জামায়াত জোট। তারা বিভিন্ন মিথ্যা ফতোয়া দিয়ে আওয়ামী লীগকে ইসলামের সাথে সাংঘর্ষিক করতে চেয়েছিল। তাদের মূল উদ্দেশ্য হলো ধর্মকে ব্যবহার করে, ধর্মের মিথ্যা ব্যাখ্যা দিয়ে দেশে অশান্তি সৃস্টি করা। সিরিজ বোমা হামলা কোনও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এতে বিএনপির দায় ও সম্পৃক্ততা রয়েছে। তাদের ভূমিকাই প্রমাণ করে, বিএনপি একটি উগ্র মৌলবাদী জঙ্গি দল।
মঙ্গলবার লালমোহন উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠন আয়োজিত সিরিজ বোমা হামলার ১৬ বছর উপলক্ষ্যে অবশিস্ট মামলার বিচার কার্যক্রম শেষ করার দাবীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, আকতার হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, শাহজামাল দুলাল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার তানজিদ প্রমূখ।
এমপি শাওন বলেন, জাতির পিতা ইসলামের প্রতি আকৃস্ট ছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনাও ইসলামের ধারায় দেশ চালাচ্ছেন। তারপর বিভিন্ন নির্বাচন আসলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের বিপক্ষে দাঁড় করানোর চেস্টা করেন। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি বানান। যারা এসব করে রাষ্ট্রের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে ও নেত্রির বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাদের আমরা চিহ্নিত করবো।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত