অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১২ই মে ২০২৬ | ২৯শে বৈশাখ ১৪৩৩

দুর্যোগে-দুর্ভোগে মানুষের পাশে সরকার': এমপি মুকুল

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২১ সকাল ০৬:০১

remove_red_eye

৫৭৬

দৌলতখান প্রতিনিধি : দুর্যোগ প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন, প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল।  
সোমবার (১৬ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়'র উদ্যোগে অসহায় পরিবারেরর মাঝে নগদ অর্থসহ ঢেউ টিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল এ কথা বলেন।
তিনি বলেন, ‘দুর্যোগে-দুর্ভোগে মানুষের পাশে প্রধানমন্ত্রী। এ বছর ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায়ও সরকারের ব্যাপক প্রস্তুতি ছিল। দারিদ্র্য বিমোচনসহ সামাজিক নিরাপত্তা অর্জনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাংলাদেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ প্রশংসিত হয়েছে সারাবিশ্বে।’
এ সময় গৃহ নির্মাণের জন্য ২৫টি অসহায় পরিবারের মাঝে ঢেউ টিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করেন এমপি মুকুল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার , উপজেলা পরিষদর চেয়ারম্যান মনজুর আলম খাঁন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু প্রমুখ।পরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে রাজস্ব খাতের আওতায় উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি মাছের পোণা অবমুক্তকরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন এমপি মুকুল।

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো :  ধর্মমন্ত্রী

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো : ধর্মমন্ত্রী

আরও...