অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : এমপি শাওন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২১ ভোর ০৫:৫৯

remove_red_eye

৭৫১

তজুমদ্দিন প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ তজুমদ্দিন উপজেলা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে শোকাবহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,
বঙ্গবন্ধুকে হত্যার পেছনে নেতৃত্বদানকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।১৫ ই আগষ্ট পিতৃহত্যার গভীর অপরাধ বোধের সামনে দাঁড় করায় গোটা জাতিকে। বঙ্গবন্ধুর জীবনব্যাপী ভাবনা জুড়ে ছিলো দেশ, মাটি আর মানুষ। বঙ্গবন্ধু পরাধীন জাতিকে কেবল স্বাধীনতা নয় তিনি দিয়েছিলেন মুক্তির পথ। ১৫ ই আগষ্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র। বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
এর আগে তজুমদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসায় বঙ্গবন্ধু বুক কর্ণার এর শুভ উদ্বোধন করেন এমপি শাওন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...