অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় শত শিশুকে বঙ্গবন্ধুর গল্প শোনার কার্যক্রম শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২১ ভোর ০৫:৫৭

remove_red_eye

৫৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শত শিশুকে বঙ্গবন্ধুর গল্প শোনানোর কার্যক্রম শুরু করেছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস। সোমবার সকালে সংস্থার কার্যলয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান। সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মর্তুজা খালেদ জানান, বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ও ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। করোনাকালীন পরিস্থিতির জন্য স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুকে নিয়ে গল্পের আসরে শিশুরা জানবে বঙ্গবন্ধু কে ছিলেন। তার শৈশব। তার শিক্ষা জীবন ও সংগ্রামী জীবন। একই সঙ্গে সোনার বাংলা গড়ার তার স্বপ্নের কথাও তুলে ধরা হয়। প্রথম দিনের গল্প বলায় অংশ নেন মাস্টার রফিকুল ইসলাম সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা ও আইসিডিএস এর ব্রাঞ্চ ম্যানেজার সৈয়ম মোঃ মাহমুদুর রহমান। মুর্তজা খালেদ জানান, তাদের এই কার্যক্রম চলমান থাকবে। করোনাকালীন পরিবেশ ভালো হলে শিশুদের নিয়ে গল্প বলার প্রতিযোগিতার আয়োজন করা হবে। অপরদিকে জেলার সেরা বিদ্যাপীঠ বাংলাবাজার ফাতেমা খানম কলেজে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা । এ সময় কলেজ অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক আবুল বাশার, সহকারী অধ্যাপক রতেœশ^র হাওলাদার, শিক্ষক বিল্লাল হোসেন জুয়েল, ধ্রæব হাওলাদার । এ ছাড়া পশ্চিম ইলিশা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আলোচনায় বক্তব্য রাখেন উপেজলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহেআলম , কলেজ শিক্ষক ও যুবলীগ সভাপতি মোঃ জাকির হোসেন । পরে ওই এলাকার শিশুদের মধ্যে তবারক বিতরণ করা হয়। 

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...