অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে জাতির পিতার আত্মস্বীকৃত খুনিদের প্রতি ঘৃণা প্রকাশে ১ লক্ষ মন্তব্য ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২১ ভোর ০৫:৫৬

remove_red_eye

৫৫৩

লালমোন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় জাতির পিতার আত্মস্বীকৃত খুনিদের প্রতি ঘৃণা প্রকাশে ছাত্র ও যুব সমাজের মাস্যবাপী ১ লক্ষ মন্তব্য ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা দেশকে কলংকিত করেছে। তাই জাতির পিতার ঋণ মুক্ত করার জন্য লালমোহন-তজুমদ্দিন থেকে এই প্রথম এধরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শোকাবহ এই মাসে ১ লক্ষ ঘৃণা মন্তব্য ও স্বাক্ষর সংগ্রহ করা হবে ।
 এমপি শাওন আরো বলেন, ছাত্র ও যুব সমাজ শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তারা আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের নেতৃত্ব দিবে। আগামী প্রজন্মের মধ্যে জাতির পিতার আদর্শ এবং জাতির পিতাকে লালন করে মৃত্যর আগ পর্যন্ত যাতে আদর্শচ্যুত না হয় সেজন্য ছাত্র ও যুব সমাজকে তৈরি করা হবে। তিনি খোন্দকার মোস্তাক, মীরজাফরের প্রেতাত্মারা যেন আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্যও সবার চোখ-কান খোলা রাখার আহবান জানান। 
লালমোহন উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন এর সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, তজুমদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মিশু হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, লালমোহন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মূর্তজা সজিব, তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাসেল, লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. জসিম ফরাজী প্রমূখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...