অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

করোনা আক্রান্ত দুস্থদের মাঝে বিএনপির ঔষধ বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২১ সকাল ০৬:১৪

remove_red_eye

৭০০

ভোলায় করোনায় আক্রান্ত দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে জেলা বিএনপি। ভোলা জেলা বিএনপি'র সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর নির্দেশনায়
শনিবার সকালে শহরের ভোলা জেলা বিএনপি'র কার্যালয় থেকে করোণা আক্রান্ত দুঃস্থদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। 
অপরদিকে ঔষধ বিতরণ শেষে
একটু সর্তকতা একটু সচেতনতা  রুখে দিয়ে করোনার শক্তি এনে দিবে আমাদের মুক্তি তারেক রহমানের এই শ্লোগানকে সামনে রেখে ভোলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনামূলক লিফলেট ও মাক্স বিতরণ করেন ভোলা জেলা বিএনপি।  
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ  ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ভোলা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, ভোলা সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব হেলাল উদ্দীন, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহ-সভাপতি ইব্রাহিম, আক্তার হোসেন, ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, প্রমুখ। ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, করোণা আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণের এরকম মহতী উদ্যোগ নেওয়ার জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।
উল্লেখযোগ্য গত ৯ই আগস্ট সোমবার ভোলা জেলা বিএনপি'র কার্যালয়ে করণায় আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 
ভোলা জেলা বিএনপি'র সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর নির্দেশনায় বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রমের জন্য
 জন্য ভোলা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হককে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...