অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২১ সকাল ০৯:৫০

remove_red_eye

৬৬৪

অচিন্ত্য মজুমদার :: খুলনার রূপসার শিয়ালী, পটুয়াখালীর কলাপাড়া ও মৌলভীবাজারের কুলাউড়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান,  উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখল প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বুধবার বিকালে জেলা শহরের প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিশ্বর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা, সহ দপ্তর সম্পাদক রাজন সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা বলেন, খুলনার রুপসার শিয়ালী, সুনামগঞ্জের শাল্লায়, মৌলভীবাজারের কুলাউড়ায়, পটুয়াখালীর কলাপাড়ায়, ঢাকার সাভা‌রে অধ‌্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ অপহরন ও হত‌্যাসহ সারাদেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলা অব্যাহতভাবে চলে আসছে। এসব হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিত। রামু, নাসিরনগর, রংপুরের মিঠাপুকুর সব জায়গায় মিথ্যা অভিযোগে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। কিন্তু একটিরও বিচার হয়নি। হামলাকারীরা জামিন পেয়ে গেছেন। 

এসময় বক্তারা আরো বলেন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এভাবে হামলার পুনরাবৃত্তি ঘটতো না। তাই এ ধরনের হুমকি-হামলা ইত্যাদি বন্ধে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ অন্যান্য সংখ্যালঘু-আসিবাসী স্বার্থবান্ধব সরকারি দলের দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। 

মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...