অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২১ ভোর ০৫:০৯

remove_red_eye

৮০২

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাইমুল হাসনাত।
মঙ্গলবার রাত ৮ টায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি গত ৮ আগস্ট রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়।  তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। 
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মৃত সফি উল্লা মিয়ার স্ত্রী নুরজাহান (৫০)। 
মঙ্গলবার রাতেই জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার।
জানা যায়, করোনা আক্রান্ত ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজয়ানুল আলম করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছে।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাইমুল হাসনাত জানান, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী রোগীটির অবস্থা খারাপ হওয়ায় বরিশালে পাঠানো হয়েছিল। কিন্তু রোগীর স্বজনরা বাড়িতে রেখে চিকিৎসা দেয়। মঙ্গলবার রাতে রোগীটির মৃত্যু হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...